মিশিগানে একদিনে আবার সর্বোচ্চ করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গত পাঁচ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাজ্যে একদিনে এক হাজার ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে আটজনের।
গত ১০ মার্চ থেকে রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৭৩৫ জন, আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৩১ জনের। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মিশিগানে ৯৫ হাজার ৫১ জন করোনায় সংক্রমিত রোগী সুস্থ হয়েছেন।
মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৭৩৫ জন, আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৩১ জনের। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত করোনায় সংক্রমিত ৯৫ হাজার ৫১ জন রোগী সুস্থ হয়েছেন।
গত ২ মের পর গত সপ্তাহে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ জন। ওই মাসে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৬ হাজার ৪ জনের। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনার সংক্রমণের দিক থেকে মিশিগান যুক্তরাষ্ট্রে ১৭তম স্থানে এবং মৃতের সংখ্যায় নবম স্থানে আছে।