মিশিগানে কনস্যুলেট স্থাপনের দাবিতে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আনন্দটাই আলাদা। মিশিগানবাসীর মধ্যে ঐক্যের জোয়ার নেমেছে। আশা করি আমাদের এই জোয়ারে যেন ভাটা না পড়ে। সম্মিলিতভাবে কাজ করে মিশিগানে বাংলাদেশ কনস্যুলেট অফিস স্থাপনের স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে।
৯ ফেব্রুয়ারি হ্যামট্রামিক বাংলা টাউনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। মিশিগানে কনস্যুলেট অফিসের দাবিতে সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন প্রবাসীরা।
আলোচনায় অংশ নেন—ফারজানা চৌধুরী, নাজেল হুদা, রাসেল হুদা, তোফায়েল রেজা, আশিক রহমান, ইকবাল ফেরদৌস, কামরুজ্জামান প্রমুখ।