মিশিগানে করোনা সংক্রমণ ও মৃত্যু কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভর্নর গ্রিচেন হুইটমার
ছবি: রয়টার্স

মিশিগান রাজ্যে ২৮ ডিসেম্বর আরও ৩ হাজার ৪১৪ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে আরও ১৯৩ জনের।

স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ৪ লাখ ৮৩ হাজার ৯২২ জনের, মৃত্যু হয়েছে ১২ হাজার ২৮২ জনের।

গত সপ্তাহে মিশিগান রাজ্যে করোনাভাইরাসে ৫৬৮ জন মারা গেছে। এর আগের সপ্তাহে মারা গেছে ৭৯৯ জন। রাজ্যের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ছুটির মৌসুমে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে, এতে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। এ জন্য সামাজিক সমাবেশ এড়াতে বাসিন্দাদের প্রতি পরামর্শ দেন তাঁরা।

রাজ্যের চিফ মেডিকেল এক্সিকিউটিভ ড. জোনিঘ খালদুন বলেন, টিকা বিতরণ শুরুর পর দুই সপ্তাহের মধ্যে রাজ্যের ৭১ হাজারের বেশি মানুষ এই টিকা পেয়েছে। প্রায় পাঁচ শ ক্লিনিকে টিকা বিতরণের কথা রয়েছে।

গ্রিচেন হুইটমার প্রশাসন অপর্যাপ্ত টিকা ও সংক্রমণ বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনকে দোষ দিচ্ছে। হুইটমার বলেন, ‘আমাদের মধ্য ও প্রাচ্যের প্রতিবেশী রাজ্যগুলোর তুলনায় আমাদের কোভিড নম্বর আরও ভালো। রাজ্যে টিকা দেওয়ার জন্য এখনো ফেডারেল সরকারের নির্ভরযোগ্য পরিকল্পনা নেই। ২৯ ডিসেম্বর গভর্নর গ্রিচেন রাজ্যের বাসিন্দাদের নববর্ষে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার ও দায়িত্বপূর্ণভাবে নতুন বছরের দিনটি উদ্‌যাপন করার আহ্বান জানান।

টানা তৃতীয় সপ্তাহ রাজ্যে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা কমেছে। গত সপ্তাহে মিশিগানে ২৮ হাজার ৭২ জন করোনা শনাক্ত হয়, আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩০ হাজারে ৫৮৭। নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্য ৫০ হাজার ৮৯২ সংক্রমণ শনাক্তের রেকর্ড ছিল

গভর্নর বলেন, ‘গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যবিধি কাজ করছে। আমি সবাইকে বলছি, আপনার ও আপনার পরিবারের টিকা পেতে একটি পরিকল্পনা তৈরি করুন।’

টানা তৃতীয় সপ্তাহ রাজ্যে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা কমেছে। গত সপ্তাহে মিশিগানে ২৮ হাজার ৭২ জন করোনা শনাক্ত হয়, আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩০ হাজারে ৫৮৭। নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্য ৫০ হাজার ৮৯২ সংক্রমণ শনাক্তের রেকর্ড ছিল।

সিডিসির সিভিডি ডেটা ট্র্যাকার অনুসারে, ১২ ডিসেম্বর মিশিগান আক্রান্তের দিক থেকে রাজ্য হিসেবে সপ্তম থেকে ১৩তম স্থানে যায়। মৃত্যুতে পঞ্চম স্থানে। হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে ১২তম এবং আইসিইউতে রোগীদের মধ্যে অষ্টম স্থানে রয়েছে বলে বেকারের হাসপাতালের রিভিউ অনুসারে জানা গেছে।

গভর্নর গ্রিচেন হুইটমার ও রাজ্য কর্মকর্তারা ১৫ জানুয়ারি পর্যন্ত ইনডোর ডাইনিংয়ে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন। তবে ক্যাসিনো, সিনেমা, বাউলিং, স্টেডিয়াম, ব্যক্তিগত পর্যায়ের শিক্ষার সুযোগ দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তরের নথি অনুসারে, ক্যাসিনো, সিনেমা, বোলিং অ্যালি ও স্টেডিয়ামগুলোকে সীমিত আকারে ২৮ ডিসেম্বর থেকে আবার খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।