মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সাধারণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ ও সদস্যরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মিশিগান ওয়ারেন সিটির এক রেস্তোরাঁয় ৮ মার্চ বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া গঠনতন্ত্রের ওপর আলোচনা করা হয়। আলোচনা পর্বে নেতৃত্ব দেন গঠনতন্ত্র কমিটির প্রধান কাউন্সিলম্যান মো. কামরুল হাসান। গঠনতন্ত্র পাঠ করে শোনান গঠনতন্ত্র কমিটির সদস্য ও অন্যতম রূপকার অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। গঠনতন্ত্র মুদ্রণ ও প্রকাশনার কলেবর বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করেন মো. মঈনুল আলম।
আহ্বায়ক কমিটির সদস্যসচিব অধ্যাপক মো. লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের ব্যানারে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই আয়োজনে সংগঠনের কোষাগার থেকে কোনো ব্যায় নির্বাহ করা হবে না—মর্মেও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন চিকিৎসক অহিদুর রহমান চৌধুরী, কর্নেল (অব.) এস এম হাসান ইকবাল, জান্নাত বেগম, সাইফ উদ্দিন মো. কাতেবী, জিয়াউল আলম চৌধুরী, লুৎফর বারী নিয়ন, সাহেদুল ইসলাম, অ্যাডভোকেট মোশাররফ চৌধুরী লিটু, সৈয়দ আলী রেজা, অধ্যাপক প্রদ্যোত চন্দ, অলিউর রহমান, মো. ইকবাল আহমদ ও কাজী এবাদুল ইসলাম।