মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর কমিটি গঠনের আগে  প্রস্তুতি সভায় সদস্যরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর কমিটি গঠনের আগে প্রস্তুতি সভায় সদস্যরা

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। ২২ ডিসেম্বর ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যাত্রা শুরু করে।

কমিটি গঠনের আগে প্রস্তুতি পর্বের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. জিয়াউল আলম চৌধুরী। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা হয়। একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য সর্ব সম্মতিক্রমে সৈয়দ মঈন দিপুকে আহ্বায়ক ও মো. লুৎফুর রহমানকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের পরবর্তী সভা আগামী ৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। এই সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের সাবেক শিক্ষার্থীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
মিশিগানে বাঙালির বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সংগঠনের উদ্যোগ এই প্রথম।