মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশিগান অঙ্গরাজ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মেডিসন হাইটস সিটির একটি ভেন্যুতে ৫ জানুয়ারি এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক সৈয়দ মঈন দিপুর তত্ত্বাবধানে ও সদস্যসচিব মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যরা সংগঠনটিকে একটি স্থায়ী প্রতিষ্ঠানে দাঁড় করাতে করণীয়, সাংগঠনিক কাঠামো, নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন।
সংগঠনটির প্রচার ও প্রসারের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপ ও একটি ওয়েবসাইট তৈরির দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ মইনুল হক। সভায় সব বক্তাই সংগঠনের সদস্য হওয়ার যোগ্যতার প্রশ্নে কমপক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের স্নাতক উত্তীর্ণ হতে হবে বলে মত ব্যক্ত করেন। সভায় খসড়া একটি
গঠনতন্ত্র প্রণয়নের জন্য কমিটি গঠন
করা হয়।