মিশিগানে চট্টগ্রামবাসীর বনভোজন

প্রতি বছরের মতো এ বছরও মিশিগান অঙ্গরাজ্যের তৃতীয় বৃহত্তর শহর ওয়ারেনের হলমিচ পার্কে হয়ে গেল আমেরিকায় বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর মিলন মেলা ও বার্ষিক বনভোজন। ২ সেপ্টেম্বর লেবার ডের ছুটিতে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ যোগ দেন। ছিল স্থানীয় বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিও। এ ছাড়া শহরের মেয়র পদপ্রার্থী, পুলিশ কমিশনার, সরকারি বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় আমেরিকানদের উপস্থিতি ছিল লক্ষণীয় মাত্রায়। চট্টগ্রামের বিখ্যাত মেজবানি রীতিতে রান্না করা খাবার পরিবেশন করা হয় বনভোজনে।
দিনব্যাপী এ বনভোজনে ছিল বাচ্চাদের বিস্কুট খেলা, প্রতিযোগিতা, নারীদের বালিশ বদল, ছোট ও বড়দের দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন। বিশেষ আকর্ষণ ছিল বৃহত্তর চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য একটি মিনিভ্যান পুরস্কার। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ীদের সৌজন্যে বড় ফ্ল্যাট স্ক্রিন টিভি, ল্যাপটপ, আইপ্যাডসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার ছিল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মিশিগানের কণ্ঠশিল্পী শাম্মী আকতার।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি, মিশিগানের সভাপতি এস এম হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক জাহেদ জিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুসলিম উদ্দিন, সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ ঈসা, রবিন, মোহাম্মদ আফতাব, মোহাম্মদ আজিজ উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নুরুল আজিম, সৈয়দ মিনহাজ উদ্দিন, মাসুম চৌধুরী, আব্দুল মাবুদ, মাহবুবুল করিম সোহেল, মোহাম্মদ ইসলামুল হক, জমির উদ্দিন খান, পেয়ার আহম্মেদ, মোহাম্মদ শফিউল হক, মোহাম্মদ শফিক, মোহাম্মদ আনিস, মাহফুজুর রহমান, খায়রুল আনাম, মোহাম্মদ আবুল হাশেম, রেজাউল করিম, মুরাদ চৌধুরী, হায়দার ওমর খান, আরাফাত রহমান, মোহাম্মদ আমির হোসেন, শাহরুখ চৌধুরী, সাদ্দাম হোসেন প্রমুখ।