মিশিগানে জন্মাষ্টমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গা মন্দির আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রা
দুর্গা মন্দির আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রা

মিশিগানের বিভিন্ন স্থানে ২৫ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, পূজা, আরতি, যজ্ঞ, কীর্তন, গীতাপাঠ, প্রার্থনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

জন্মাষ্টমী উপলক্ষে দুর্গা মন্দির ২৪ আগস্ট বিকেলে হ্যামট্রাম্যাক শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এতে বিপুলসংখ্যক কৃষ্ণভক্ত অংশগ্রহণ করেন। ভক্তবৃন্দ বিভিন্ন সাজে, ঢোল, করতাল বাজিয়ে কীর্তন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় শহরের কয়েকটি সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরদিন ২৫ আগস্ট দিনব্যাপী মন্দিরে গান, কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যার পর দধির ভাণ্ড ভাঙার মাধ্যমে জন্মাষ্টমীর উৎসব শেষ হয়।

এ ছাড়া মিশিগান কালীবাড়ীতে জন্মাষ্টমী উপলক্ষে ওয়ারেন সিটিতে শোভাযাত্রা, মন্দিরে পূজা, আরতি, কীর্তন, যজ্ঞসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেট্রয়েট ইসকন মন্দিরে ২৩ আগস্ট থেকে সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জন্মাষ্টমী পালন করা হয়। এর মধ্যে ছিল অভিষেক, নাটক, নৌকাবিলাস, আলোকসজ্জা, আতশবাজি পোড়ানো, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। এ ছাড়া ২৫ আগস্ট বিকেল থেকে রাত পর্যন্ত জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে একাধিক সংগঠন।