মিশিগানে জরুরি অবস্থা ১ অক্টোবর পর্যন্ত বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার
ছবি: মিশিগান গভর্নরের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অবস্থার মেয়াদ আবারও বেড়েছে। আগামী ১ অক্টোবর জরুরি অবস্থা বলবৎ থাকবে বলে ঘোষণা দিয়েছেন রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার। রাজ্যে করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় গভর্নর জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন।

৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে গভর্নর গ্রিচেন হুইটমার বলেন, সবাইকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে হলে সবাইকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুশীলন করতে হবে। রাজ্যে জিম ও পুল খেলাধুলার জন্য আবার খুলে দেওয়া হবে। তবে অবশ্যই করোনাভাইরাস সংক্রান্ত আইন, নিয়ম কানুন মেনে কঠোর সুরক্ষার মধ্যে তা করতে হবে।

গভর্নর বলেন, ৯ সেপ্টেম্বর থেকে জিম ও পুল খোলার অনুমতি দেওয়া হবে, তবে কিছু সীমাবদ্ধতা থাকবে। সবাইকে মাস্ক পরতে হবে, ৬ ফুটের সামাজিক দূরত্ব মানতে হবে। শিগগির এই ঘোষণা দেওয়া হবে। গভর্নর সবাইকে বড় বড় সামাজিক অনুষ্ঠানগুলো সীমাবদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

মিশিগানে গত ২৪ ঘণ্টায় ৯৮২ জন করোনায় সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের। মিশিগানে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৬ জনের এবং সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৫ হাজার ৩৭৭ জন

এদিকে মিশিগানে গত ২৪ ঘণ্টায় ৯৮২ জন করোনায় সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের। মিশিগানে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৬ জনের এবং সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৫ হাজার ৩৭৭ জন।

এখন তরুণেরাই বেশি করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন

স্টেট কর্মকর্তারা জানিয়েছেন, এখন তরুণেরাই বেশি করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন। এদিকে হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সমন্বয়কারী দেবরাহ ব্রিকস ২ সেপ্টেম্বর মেট্রো ডেট্রয়েট পরিদর্শন করেছেন এবং করোনাভাইরাস মহামারি নিয়ে রাজ্যের গভর্নরের সঙ্গে কথা বলেছেন।