মিশিগানে ট্রাফিক সিগন্যালে ক্যামেরা বসানো হচ্ছে
যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ট্রাফিক সিগন্যালে (লাইট) ক্যামেরা লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রতিটি মোড়ে ট্রাফিক সিগন্যালে অত্যাধুনিক ক্যামেরা লাগানো হবে।
ডিপার্টমেন্ট অব পাবলিক ওয়ার্কস (গণপূর্ত বিভাগ) এ লক্ষ্যে ২৫ লাখ ডলারের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এতে নগরবাসীর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নগরীর গণপূর্ত বিভাগের কর্মকর্তা দয়ো আকিনিয়েমি বলেন, শহরের ট্রাফিক সিগন্যালে প্রাথমিকভাবে ১২১টি ক্যামেরা যুক্ত করার পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে শহরের ৭৮৭টি সিগন্যালের ৩০০টিরও বেশি সিগন্যালে ক্যামেরা স্থাপন করা হবে। এই প্রস্তাবের বিষয়ে ২৩ নভেম্বর রাতে একটি ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এটি মূলত কোনো পুলিশ ক্যামেরা নয়। এর রেজ্যুলেশন খুব কম, যা মানুষকে শনাক্ত করতে পারবে না। ডেট্রয়েটের পুলিশ মূলত অপরাধী বা অপরাধ হ্রাসে ক্যামেরাগুলোকে ব্যবহার করবে। এমনকি দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন শনাক্তও সহজ হবে
ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেওয়া অনেকেই উদ্বেগ প্রকাশ করেন যে, এর মাধ্যমে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে এবং কৃষ্ণাঙ্গদের টার্গেট করা হতে পারে। সাউথ ক্যারোলাইনা-ভিত্তিক ডেটা ওয়ার্কস প্লাসের সঙ্গে এ প্রকল্প নিয়ে প্রায় দুই লাখ ডলারের চুক্তি হয়েছে। তবে বর্ণবাদ নিয়ে প্রতিবাদের পরও ৬-৩ ভোটের ব্যবধানে এ প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বৈঠকে আকিনিয়েমি বলেন, এটি মূলত কোনো পুলিশ ক্যামেরা নয়। এর রেজ্যুলেশন খুব কম, যা মানুষকে শনাক্ত করতে পারবে না। ডেট্রয়েটের পুলিশ মূলত অপরাধী বা অপরাধ হ্রাসে ক্যামেরাগুলোকে ব্যবহার করবে। এমনকি দুর্ঘটনার সঙ্গে জড়িত যানবাহন শনাক্তও সহজ হবে।