মিশিগানে তিন দিনব্যাপী পথমেলা শুরু ২৬ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশিগানের হ্যামট্রামিক সিটিতে তিন দিনব্যাপী পথমেলা শুরু হবে ২৬ জুলাই। এই পথমেলা চলবে ২৮ জুলাই। প্রতিদিন মেলা শুরু হবে বেলা সাড়ে ১১টায় এবং শেষ হবে রাত সাড়ে ১১টায়।
হ্যামট্রামিক ডাইভার্সিটি ফেস্টিভ্যালের উদ্যোগে হ্যামট্রামিক সিটির বাংলাদেশ অ্যাভিনিউয়ে (কনান্ট অ্যাভিনিউ) এই পথমেলা অনুষ্ঠিত হবে।
দর্শকদের আনন্দ ও বিনোদনের জন্য মেলা কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। এর মধ্যে রয়েছে খেলাধুলা, র‌্যাফল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কেনাকাটা ও খাবারের জন্য থাকছে বিভিন্ন স্টল।
র‌্যাফল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি গাড়ি। এ ছাড়া অন্য পুরস্কারের মধ্যে রয়েছে ল্যাপটপ, টেলিভিশন, রেফ্রিজারেটর আকর্ষণীয় অনেক পুরস্কার।
সংগঠনের কর্মকর্তা নাজেল হুদা বলেন, মেলায় সংগীত পরিবেশন করতে বাংলাদেশ থেকে আসছেন চ্যানেল আইয়ের শিল্পী লাবনী এবং ইমতিয়াজ বাবু। এ ছাড়া স্থানীয় শিল্পীরা মেলায় সংগীত পরিবেশন করবেন।