মিশিগানে দুজন করোনা আক্রান্ত শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ১০ মার্চ অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেচেন উইথমার বিষয়টি নিশ্চিত করেন। শনাক্ত দুজনের মধ্যে একজন অকল্যান্ড কাউন্টির এবং অন্যজন ওয়েইন কাউন্টির বাসিন্দা।
আক্রান্ত দুজনের মধ্যে অকল্যান্ড কাউন্টির ব্যক্তিটি আন্তর্জাতিক ভ্রমণ এবং ওয়েইন কাউন্টির ব্যক্তিটির অভ্যন্তরীণ ভ্রমণের ইতিহাস রয়েছে। এ ভ্রমণ থেকেই তাঁরা ভাইরাসটিতে আক্রান্ত হন বলে মনে করা হচ্ছে।