মিশিগানে বাংলাদেশি ফেস্টিভ্যাল শুরু ১৯ জুলাই
মিশিগানে নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের উদ্যোগে তিন দিনব্যাপী ২০তম বাংলাদেশি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। ডেট্রয়েটের জেইন ফিল্ডে ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এই উৎসব চলবে।
সংগঠনের কর্মকর্তা খালেদ হোসেন বলেন, ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডুগান, হ্যামট্রাম্যাক সিটির মেয়র ক্যারন ম্যাজসস্কি, ডেট্রয়েট সিটির কাউন্সিলম্যান স্কাট বেনসনসহ হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিল মেম্বাররা উৎসবে উপস্থিত থাকবেন। মেলায় দর্শকদের বিনোদনের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে। কেনাকাটার জন্য থাকবে বিভিন্ন স্টল। থাকছে আকর্ষণীয় র্যাফল ড্র। র্যাফল ড্রয়ের পুরস্কারের মধ্যে আছে ডেট্রয়েট-ঢাকা-ডেট্রয়েট রিটার্ন টিকিট, সোনার চেইন, একাধিক ল্যাপটপ, টিভি, রেফ্রিজারেটরসহ অনেক পুরস্কার।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আসা শিল্পী শায়রা রেজা, শাহনাজ নদী, শাম্মী আখতার, সৈয়দ শাফি আহমেদসহ স্থানীয় শিল্পীরা।