মিশিগানে বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানে বিজয় দিবসের অনুষ্ঠানে শিশু কিশোরদের নৃত্যানুষ্ঠান
মিশিগানে বিজয় দিবসের অনুষ্ঠানে শিশু কিশোরদের নৃত্যানুষ্ঠান

মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের একটি ভেন্যুতে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদ ও ২ লাখ নারীর আত্মত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি যে অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিল, তার তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র কারেন মাজেউস্কি। সভায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতারা আলোচনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল পিঠা উৎসব। অনেকেই বিভিন্ন স্বাদের পিঠা নিয়ে অনুষ্ঠানে আসেন। আয়োজনের মধ্যে ছিল শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান, নাচ ও পুরস্কার বিতরণী।