মিশিগানে বিনা মূল্যে ওয়াই–ফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট নগরের কালচারাল সেন্টারে আসছে বিনা মূল্যে ওয়াই–ফাই ব্যবহারের সুযোগ। এই এলাকায় দর্শকদের আকৃষ্ট করতে ডিজিটাল কৌশল কার্যকর করার একটি চেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জন এস ও জেমস এল নাইট ফাউন্ডেশন এই ওয়াই–ফাইয়ের জন্য ৫ লাখ ডলার অনুদান দিচ্ছে। রাল্ফ সি উইলসন জুনিয়র ফাউন্ডেশনও এই উদ্যোগের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ওয়াই–ফাই সিস্টেমের সম্প্রসারণের মাধ্যমে এই ওয়াই–ফাই দেওয়া হচ্ছে।

কালচারাল সেন্টারে, কারার সেন্টার, চার্লস এইচ, রাইট মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি, কলেজ ফর ক্রিয়েটিভ স্টাডিজ, ডেট্রয়েট ঐতিহাসিক জাদুঘর, ডেট্রয়েট ইনস্টিটিউট অফ আর্টসসহ আরও কিছু এলাকায় এই বিনা মূল্যের ওয়াই–ফাই সুবিধা পাবে মানুষ।

মিডটাউন ডেট্রয়েটের নির্বাহী পরিচালক স্যু মোসেই বলেন, করোনাভাইরাস মহামারির কারণে আরোপ করা শাটডাউনের ডিজিটাল রূপান্তরের একটি সুযোগ এনে দিচ্ছে এই উদ্যোগ।

মোসিই গত ১৮ মাস ধরে ডেট্রয়েটের কালচারাল সেন্টার পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘আমরা ডিজিটাল দুনিয়ায় নিজেকে নতুন করে কল্পনা করার চেষ্টা করছি। আমরা এই এসব এলাকা দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণী করে গড়ে তুলতে চাই।’