মিশিগানে বিশ্বনাথ প্রবাসীকল্যাণ সোসাইটির বনভোজন
বিশ্বনাথ প্রবাসীকল্যাণ সোসাইটি অব মিশিগানের উদ্যেগে ২০ আগস্ট স্থানীয় হলমিছ পার্কে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক ম নজরুল ইসলাম অপুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নুল হক।
বনভোজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিষদের উপদেষ্টা শেখ আওলাদ আলী। স্বাগত বক্তব্য রাখেন মনির মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারিতে নির্বাচিত হেমট্রামিক সিটির মেয়র মোহাম্মদ হাসান, কাউন্সিলম্যান প্রার্থী মনজুরুল করিম তুহিন ও গিয়াস তালুকদার। বক্তৃতা করেন পরিষদের সহসভাপতি নজরুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ছুরাব আলী, শামসুর রহমান, শেখ দরাজ আলী, ছালিক মিয়া, আজম খান, রজব আলী, রফিকুল ইসলাম, আবদুল খালিক, আজহার হোসন জাহাঙ্গীর প্রমুখ।
বনভোজনে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা অ্যাসোসিয়েসন অব মিশিগানের সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক আহাদ, জগন্নাথপুর সোসাইটি অব মিশিগানের সভাপতি জিতু মিয়া, সাধারণ সম্পাদক রাসেল, ছাতক সমিতি অব মিশিগানের সাবেক সভাপতি ব্যবসায়ী কবির মিয়া, সাধারণ সম্পাদক রাসেল ও স্থানীয় সাংবাদিক মো. সেলিম উদদীন, ব্যবসায়ী সুফিয়ান কোরেশী প্রমুখ। পুরুষ, মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা মধ্যাহৃভোজ ও আকর্ষণীয়
র্যাফল ড্র, পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয়।