মিশিগানে সিনেমা হল, জিম, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় অঙ্গরাজ্যের সিনেমা হল, রেস্তোরাঁ, বার, ক্যাফে, বিভিন্ন অনুশীলন কেন্দ্র, জিম, ক্যাসিনোসহ লোকসমাগম হয়—এমন সব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। ১৬ মার্চ এক নির্বাহী আদেশের মাধ্যমে তিনি এই নির্দেশ দেন।
এ সম্পর্কিত নির্দেশনায় মিশিগান গভর্নর বলেন, রেস্তোরাঁগুলো অনলাইনে খাবার সরবরাহ করতে পারবে। কোনো রেস্তোরাঁয় পাঁচজনের বেশি লোক একসঙ্গে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া ভেতরে প্রত্যেককে ন্যূনতম ছয় ফুট দূরত্বে বসতে হবে। তিনি বলেন, ‘এই রোগ আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। আমরা এক নতুন অভিজ্ঞতা অর্জন করছি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে আমাদের দৈনন্দিন জীবনেও সামান্য পরিবর্তন আনতে হবে।’