মিশিগানে স্টেট যুবলীগের কার্যালয় উদ্বোধন

মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে মিশিগান স্টেট যুবলীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়নে প্রবাস থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নবীন প্রজন্ম যেন বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে পারে এ জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন। সংগঠনটি এ জন্য গত পাঁচ বছর ধরে ‘বিজয়’ নামে একটি সংকলন প্রকাশ করে যাচ্ছে। ভবিষ্যতে এখানে একটি পাঠাগার করার পরিকল্পনা রয়েছে, যাতে থাকবে মুক্তিযুদ্ধ, বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টিসহ বিভিন্ন শিক্ষণীয় বই।
অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।