মিশিগানে ১১০০ কর্মী ছাঁটাই করছে এমজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশিগানের এমজিএম গ্র্যান্ড রিসোর্টস ইন্টারন্যাশনাল
ছবি: এমজিএমের ওয়েবসাইট থেকে নেওয়া

করোনাভাইরাস মহামারিতে আর্থিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক হাজার ১০০ কর্মী ছাঁটাই করছে এমজিএম গ্র্যান্ড।

যেসব কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এমজিএম রিসোর্টস ইন্টারন্যাশনালের সভাপতি ও সিওও ডেভিড সোই বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে, করোনা মহামারি আমাদের ব্যবসায়ীদের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। বাধ্যতামূলক বিধিনিষেধ ও ব্যবসায়িক চাহিদার কারণে আমাদের অনেক আউটলেট আপাতত বন্ধ রয়েছে। এগুলো বন্ধ থাকায় সব কর্মীকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।’

এখন পর্যন্ত ক্যাসিনোতে ফিরিয়ে আনা হয়নি এমন কর্মীরা ১ সেপ্টেম্বর এমজিএম রিসোর্ট থেকে বিদায় নেবেন

এমজিএম রিসোর্টের প্রধান নির্বাহী বিল হর্নবাকলে জানিয়েছে, এখন পর্যন্ত ক্যাসিনোতে ফিরিয়ে আনা হয়নি এমন কর্মীরা ১ সেপ্টেম্বর এমজিএম রিসোর্ট থেকে বিদায় নেবেন। গত মার্চে বন্ধ হওয়ার আগে এমজিএম গ্র্যান্ড ডেট্রয়েটের দুই হাজার ৮০০ কর্মী ছিল।

ক্ষতিগ্রস্ত কর্মীরা এই কোম্পানির পুনর্বিবেচনার তালিকায় থাকবেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা কাজে ফিরবেন, তাঁদের জ্যেষ্ঠতা বজায় থাকবে এবং অবিলম্বে সব সুবিধা পাবেন

হর্নবাকলে আরও বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পরে ক্যাসিনোটি ৫ আগস্ট চালু হয়েছিল। ক্যাসিনোগুলো রাজ্য সরকারের নির্দেশে ১৫ শতাংশ গ্রাহক নিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত কর্মীরা এই কোম্পানির পুনর্বিবেচনার তালিকায় থাকবেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা কাজে ফিরবেন, তাঁদের জ্যেষ্ঠতা বজায় থাকবে এবং অবিলম্বে সব সুবিধা পাবেন।