মিশিগানের ইসাবেলা কাউন্টিতে জরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির ৩৮ জন শিক্ষার্থী করোনায় সংক্রমিত হয়েছেন
ছবি: সিএমইউর ফেসবুক পেজ থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে (সিএমইউ) করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইসাবেলা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ পর্যন্ত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৮ জন শিক্ষার্থী করোনায় সংক্রমিত হয়েছেন। একটি পার্টিতে অংশ নিয়ে তাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।

সেন্ট্রাল মিশিগান ডিস্ট্রিক্ট হেলথ ডিপার্টমেন্টের স্বাস্থ্য কর্মকর্তা স্টিভ হল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তদন্তে প্রমাণিত হয়েছে, যারা করোনায় সংক্রমিত হয়েছেন তাঁরা বড় সামাজিক সমাবেশে অংশ নিয়েছিলেন। আগস্টের তৃতীয় সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে করোনা সংক্রমণ ৩৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউনিভার্সিটি খোলার পর শিক্ষার্থীরা সংক্রমণ আরও বাড়ছে।

স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এখানে করোনায় সংক্রমিত ৯২ শতাংশের বয়স ১৮ থেকে ২৪ বছর।

তবে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির কর্মকর্তারা বলেছেন, তাঁরা এ সংবাদে অবাক হননি।

ইউনিভার্সিটির মুখপাত্র হেদার স্মিথ বলেন, ফল সেমিস্টারে ইউনিভার্সিটি খোলায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন। আর এ থেকেই করোনায় সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এদিকে রাজ্যে গত এক সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কম থাকলেও গত তিন দিন থেকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

ফল সেমিস্টারে ইউনিভার্সিটি খোলায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন। আর এ থেকেই করোনায় সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
ইউনিভার্সিটির মুখপাত্র হেদার স্মিথ

মিশিগান স্টেট সূত্রে জানা গেছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৬৮ জনের। ২৩ আগস্ট সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৬৮ জনের আর মৃত্যু হয়েছে চারজনের। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৯৭ জনের এবং সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ হাজার ৬৬০ জনের। রাজ্যে এ পর্যন্ত ৭২ হাজার ৫৮০ জন করোনায় সংক্রমিত রোগী সুস্থ হয়েছেন।

মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৯৭ জনের এবং সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ হাজার ৬৬০ জনের

১৯ আগস্ট মিশিগানের চিফ মেডিকেল এক্সিকিউটিভ জে. খালদুন বলেছেন, ডেট্রয়েট অঞ্চল এখনো করোনার সংক্রমণ বেশি। গত সপ্তাহে রাজ্যে প্রতিদিন গড়ে ৩০ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে ৪ শতাংশ মানুষের করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিশিগানে প্রতিদিন গড়ে ৩০ হাজার মানুষের করোনা পরীক্ষা করানো হয়
আরও পড়ুন