মিশিগানের গভর্নর পদে লড়ছেন মিসরীয় অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল এল-সায়িদ
আবদুল এল-সায়িদ

মিসরীয় বংশোদ্ভূত মিশ্র বর্ণের একজন মার্কিন এবার মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন। তাঁর নাম আবদুল এল-সায়িদ। তিনি গত ফেব্রুয়ারি মাসে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করার পর খুব বেশি লোক এ নিয়ে তেমন মাথা ঘামায়নি। কিন্তু অল্প অল্প করে তাঁর সমর্থন বেড়েছে, এখন সবশেষ জনমত জরিপে তা সম্মানজনক ৬ বা ৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাওয়ার আগে আবদুলকে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে হবে। এখন এই দলের মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন অঙ্গরাজ্যের সিনেটের প্রাক্তন নেতা গ্রেচেন হুইটমার। এই মুহূর্তে তাঁর প্রতি জনসমর্থন প্রায় ২০ শতাংশ।
মিসরীয় পিতা ও শ্বেতাঙ্গ মাতার সন্তান আবদুল এল-সায়িদ নিজেকে ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো একজন প্রগতিশীল প্রার্থী হিসেবে পরিচিত করাতে আগ্রহী। ট্রাম্পের ব্যাপারে অত্যন্ত সমালোচনাপূর্ণ অবস্থান নিয়েছেন তিনি। রাজনীতিতে একেবারেই নবিশ আর বয়স মাত্র ৩২ বছর হলেও ইতিমধ্যে চিকিৎসা পেশাসহ নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন আবদুল।