প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা ভবিষ্যতে কখনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। তাঁর স্বামী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এমনটাই বলেছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় এক সভায় মিশেল সম্পর্কে এ কথা বলেন ওবামা। ওবামা তাঁর ক্ষমতার দ্বিতীয় মেয়াদকালের শেষ পর্যায়ে আছেন। তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না। এ প্রেক্ষাপটে মিশেলের সম্ভাবনার বিষয়ে এক ব্যক্তি জানতে চাইলে ওবামা সরাসরি ‘না’ সূচক উত্তর দেন। ওবামা বলেন, ‘না। আপনাকে বলছি, জীবনে তিনটি বিষয় নিশ্চিত—মৃত্যু, কর এবং মিশেলের প্রেসিডেন্ট নির্বাচন না করা। এটা আমি আপনাকে বলতে পারি।’ তবে হোয়াইট হাউস ছাড়ার পর শিশুদের মুটিয়ে যাওয়া রোধে কাজ করার মতো অন্যান্য কর্মকাণ্ডও চালিয়ে যাবেন বলে জানান বারাক ওবামা।
পিটিআই