মিস ইউনিভার্স হলেন পলিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিস কলম্বিয়া পলিনা ভেগার (বাঁয়ে) মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দিচ্ছেন ২০১৩ সালের বিশ্ব সুন্দরী গ্যাব্রিয়েলা ইসলার (ডানে)। ছবিটি রোববার মায়ামিতে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোলা। ছবি: এএফপি

বিশ্ব সুন্দরীর মুকুট জিতেছেন কলম্বিয়ার সেরা সুন্দরী পলিনা ভেগা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ৮৭টিও বেশি দেশের সুন্দরীকে হারিয়ে এ খেতাব জিতেছেন ২২ বছর বয়সী মডেল ও বাণিজ্য বিভাগের ছাত্রী পলিনা।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২০১৪ সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে পলিনার মাথায় পরিয়ে দেওয়া হয় বিশ্ব সুন্দরীর মুকুট।