মিজৌরির ফার্গুসনে কারফিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহব্যাপী সহিংসতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুই শহরতলির ফার্গুসনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে সেখানে কারফিউও জারি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অঙ্গরাজ্যটির গভর্নর জে নিক্সন গতকাল শনিবার এই ঘোষণা দেন।
ফার্গুসনে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার পর প্রায় সপ্তাহব্যাপী চলা সহিংসতা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হলো।
গভর্নর জে নিক্সন বলেছেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফার্গুসনে স্থানীয় সময় মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত ওই কারফিউ বলবত্ থাকবে।
৯ আগস্ট ফার্গুসনের একটি সড়কে ড্যারেন উইলসন (২৮) নামের এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে মাইকেল ব্রাউন (১৮) নামের এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন। এর পরই সেখানে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে।