মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ সভায় মুক্তধারা ফাউন্ডেশনের সদস্যরা
সাধারণ সভায় মুক্তধারা ফাউন্ডেশনের সদস্যরা

মুক্তধারা ফাউন্ডেশনের এক সাধারণ সভায় সাহিত্যিক ফেরদৌস সাজেদীনকে চেয়ারম্যান করে ৩১ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। ১৪ ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির মেয়াদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস ও সাংবাদিক নিনি ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান পদে নতুন নির্বাচিত হয়েছেন গত বছরের বইমেলার আহ্বায়ক ও অর্থনীতিবিদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বিশ্বজিত সাহা, সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচিত হয়েছেন তানভীর রাব্বানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান সৈয়দ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভ রায়।
এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে পুনর্নির্বাচিত অন্য সদস্যরা হলেন—সউদ চৌধুরী, কৌশিক আহমেদ, রানু ফেরদৌস, আহমাদ মাযহার, সাবিনা হাই উর্বি, ওবায়দুল্লাহ মামুন, ইউসুফ রেজা, হারুন আলী, সেমন্তী ওয়াহেদ, মুরাদ আকাশ। কার্যকরী কমিটির নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জিনাত নবী, ফাতেমা আহমেদ, শামসাদ হুসাম, নসরত শাহ ও জাকিয়া ফাহিম।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন—জামাল উদ্দীন হোসেন, দিলারা হাশেম, নূরন নবী, রোকেয়া হায়দার ও জিয়াউদ্দীন আহমেদ।
সভায় নির্বাচন ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আগামী ১৩ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিতব্য শিশু-কিশোর মেলার অগ্রগতির নিয়ে বিশদ আলোচনা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান ফাহিম রেজা নূর এবং অর্থনীতিবিদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। বিদায়ী সভাপতি জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিকাংশ কার্যকরী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।