প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী পাকিস্তানি বংশোদ্ভূত নারী স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকি আইনি লড়াইয়ের বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা অন্যায্য। গত ২ জুলাই নিউইয়র্কের এক আদালতের বিচারকের কাছে লেখা চিঠিতে আফিয়া তাঁর সর্বশেষ আপিল প্রত্যাহার করে নেওয়ার কথা জানান। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ২০০৮ সালে আফগানিস্তানে পুলিশের হাতে ধরা পড়ার সময় আফিয়ার কাছে বিষাক্ত গ্যাস সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ এবং বড় ধরনের হামলার কথা লেখা কাগজ ও গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনার তালিকা ছিল। পরে থানায় আটক অবস্থায় কয়েকজন এফবিআই এজেন্ট, মার্কিন সেনা ও দোভাষীকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে মার্কিন আদালত ২০১০ সালে আফিয়াকে ৮৬ বছরের কারাদণ্ড দেন। রয়টার্স