মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সমর্থন হারাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় উদীচীর প্রতিবাদ সমাবেশ
জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় উদীচীর প্রতিবাদ সমাবেশ

হেফাজতের সঙ্গে হাত মেলাতে গিয়ে সরকার প্রতিদিনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সমর্থন হারাচ্ছে। সাম্প্রদায়িক শক্তির কাছ থেকে যদি সরে না আসে, তাহলে সরকার আরও বেশি করে অসাম্প্রদায়িক লোকজনের সমর্থন হারাতে পারে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে উদীচী যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত নিউইয়র্কের এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। ২৮ মে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ সমাবেশের আয়োজন করা হয়।
একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক জ্যোতি প্রকাশ দত্ত, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত পূরবী বসু, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সেক্টরস কমান্ডার্স ফোরামের রাশেদ আহমেদ, রেজাউল বারি, কবি বেলাল বেগ, উদীচীর নেতা জীবন বিশ্বাস, সুব্রত বিশ্বাস, নিউইয়র্ক গণজাগরণ মঞ্চের সংগঠক মুজাহিদ আনসারী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া, গণজাগরণ মঞ্চের ঢাকার সংগঠক সৈয়দ জাকিরুল ইসলাম রনি প্রমুখ।
জীবন বিশ্বাস বলেন, ‘আমরা আপনাকে এখনো সমর্থন দিচ্ছি। কিন্তু সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতার মতো পরিস্থিতি থেকে সরে না এলে আমাদের সমর্থন হারাতে পারেন। ওদের ভোট তো পাবেনই না, আমাদের ভোটও হারাতে পারেন।’
বক্তারা বলেন, গোটা জাতি অবাক বিস্ময়ে অবলোকন করছে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আপস করে হেফাজত, তথা সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে সরকারে সমঝোতার বিষয়টি।