মুক্তিযোদ্ধা আছকান মিয়া স্মরণে আলোচনা সভা

নিউইয়র্কে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আছকান মিয়া স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারবাসী।
কমিউনিটি অ্যাকটিভিস্ট নুরে আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফিজ জমির আলী।
স্মরণ সভায় বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, আবদুর রহিম বাদশা, সিরাজুল ইসলাম বেগ, ফয়েজ মাস্টার, মোছাব্বির, আকুল মিয়া, সিরাজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জগলু তরফদার, আবদুল গাফফার চৌধুরী, মিয়া মো. আলতাফ, সোহান আহমেদ, শাহ আলম, শাহ জাবেদ, ফজল খান, শামীম চৌধুরী, শাহান আহমেদ, মিয়া মো. দাউদ, মুহম্মদ শহীদ, কামরুল হাসান সিরাজী, কপিল চৌধুরী, আবদুস সালাম, মোস্তফা আহমেদ ভূঁইয়া, শ্যামল কান্তি চন্দ, সৈয়দ পাবেল, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাসদ নেতা কমান্ডার আছকান মিয়া ছিলেন একজন সৎ, নির্ভীক, আদর্শবান দেশ প্রেমিক মানুষ। মুক্তিযুদ্ধে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
বক্তারা তাঁর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, রাজনৈতিক, সাংগঠনিক, সামাজিক জীবনে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী বলেন, সাবেক ছাত্র নেতা মরহুম আছকান মিয়া বঙ্গবন্ধুর ডাকে দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
সভায় আছকান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক মৌলভীবাজারবাসী উপস্থিত ছিলেন।