মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী

মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরী মুসনুদের (৬৮) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৯ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে নিউইয়র্কের ফ্লোরাল পার্কে বড় মেয়ে জাসিয়া চৌধুরীর বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজিজ চৌধুরী দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা ও তিন ভাইসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজিজ চৌধুরী সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএর সভাপতি আবদুল মুকিত চৌধুরীর মেজো ভাই। তিনি দীর্ঘ দিন ধরে মিশিগান অঙ্গরাজ্যে বাস করছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি তিনি বড় মেয়ের বাসায় ছিলেন। তাঁর মরদেহ নিউইয়র্কে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এদিকে মুক্তিযোদ্ধা আজিজ চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক অসিত ডি চৌধুরী।