মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন দাশের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী প্রমোদ রঞ্জন দাশ (৬৭) মারা গেছেন। মিশিগান অঙ্গরাজ্যের স্টার্লিং হাইটস সিটির ইংলিশ ড্রাইভে নিজ বাসভবনে ১৮ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রমোদ রঞ্জন দাশ প্রায় দু বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুব অমায়িক, সজ্জন ও বাংলাদেশি কমিউনিটিতে জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে মিশিগানে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ৩২ বছর ধরে তিনি আমেরিকাপ্রবাসী। ২০ ডিসেম্বর তাঁর শেষকৃত্যানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।