মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক খান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসকারী মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক খানের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮ অক্টোবর সকালে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুকালে মঞ্জুরুল হক স্ত্রী ,এক ছেলে, এক মেয়ে ও নাতিসহ অসংখ্য আত্মীয়স্বজনকে রেখে গেছেন। দীর্ঘ দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

জানা গেছে, সম্প্রতি মঞ্জুরুল হক ভার্জিনিয়ায় ছেলে-মেয়েদের কাছে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ ভার্জিনিয়ায় দাফন করা হবে।

মঞ্জুরুল হকের জন্ম ঢাকা জেলার নবাবগঞ্জ থানার যন্ত্রাইল গ্রামে। তিনি মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা মিশিগানে ঢাকা বিভাগ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক মাহবুব রাব্বি খান, ব্যবসায়ী গিয়াস তালুকদারসহ মিশিগানের সাংবাদিকেরা।