মুক্তিযোদ্ধা শামসুল আনোয়ার মুকুলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক প্রবাসী মুক্তিযোদ্ধা শামসুল আনোয়ার মুকুলের (৬৬) মৃত্যু হয়েছে। এস্টোরিয়া মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে স্থানীয় সময় বিকেল পাঁচটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শামসুল আনোয়ার মুকুলের বাড়ি পাবনার ঈশ্বরদী। তিনি মুক্তিযুদ্ধে বিএলএফ-এর প্রথম ব্যাচের (দেরাদুন) মুক্তিযোদ্ধা। হৃদ্‌রোগের চিকিৎসার জন্য ১৪ মে তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুকিত চৌধুরী বলেন, কয়েক মাস আগে তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি স্টেন্ট লাগানো হয়। ১০ দিন আগে লাগানো হয় আরেকটি স্টেন্ট।