মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্‌ক-এর নবনির্বাচিত সদস্যরা
শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্‌ক-এর নবনির্বাচিত সদস্যরা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্‌ক-এর নতুন কমিটি গঠিত হয়েছে। ১১ জানুয়ারি নতুন এই কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নতুন কমিটির সদস্যরা হলেন—কমান্ডার মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সহ কমান্ডার (অর্থ) মুক্তিযোদ্ধা ইসতাকুল হোসেন, সহ কমান্ডার (সাংগঠনিক) মুক্তিযোদ্ধা জুয়েল মো. জামাল, সহ কমান্ডার (তথ্য ও প্রচার) মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, সহ কমান্ডার (পুনর্বাসন, কল্যাণ, শহীদ যুদ্ধাহত) মুক্তিযোদ্ধা সরকার আবদুল মজিদ, সহ কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতি) মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সহ কমান্ডার (দপ্তর ও পাঠাগার) মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ, সহ কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ) মুক্তিযোদ্ধা জিল্লোর রহমান, কার্যকরী সদস্য মুক্তিযোদ্ধা এম এ কাসেম এবং মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন—মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল হালিম মুন্সী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা খন্দকার লিয়াকত আলী ও মুক্তিযোদ্ধা নূর কাশেম।
পৃষ্ঠপোষক কমিটির সদস্যরা হলেন—মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মিয়া মো. দাউদ, মো. লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, রফিকুল ইসলাম, শাহ আলম চৌধুরী ও গোলাম মহিউদ্দিন।

নবনির্বাচিত কমান্ডার মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্‌ক-এর সাধারণ সভা ৫ জানুয়ারি ব্রঙ্কসের একটি হলে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় গঠিত সাবজেক্ট কমিটি ৭ জানুয়ারি নতুন কমিটি নির্বাচন করে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্‌ক-এর গঠনতন্ত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনসহ স্টেট কমান্ডের সব কার্যক্রম পরিচালনার শপথ নেন নবনির্বাচিত কর্মকর্তারা।