মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের বিজয় দিবস উদ্যাপন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। ১৭ ডিসেম্বর ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আগামী প্রজন্ম’ স্লোগানকে সামনে রেখে ব্রঙ্কসের একটি ভেন্যুতে দিবসটি উদ্যাপন করা হয়।
বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ছিল প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্মৃতিচারণ, আলোচনা সভাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর ছিল মার্কস হোম কেয়ার এবং টাইটেল স্পনসর ছিল পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন। পবিত্র গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। পরে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে ‘অনির্বাণ’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। দিমা নেফারতিতি ও উদ্যাপন কমিটির সমন্বয়কারী মিয়া মো. দাউদের পরিচালনায় সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সদস্যসচিব মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, তোফায়েল চৌধুরী, সৈয়দ আবদুল মতিন, মঞ্জুর আহমেদ, মো. লিয়াকত আলী, মো. মজিবুর রহমান, আবু কায়সার চিশতি, রবীন্দ্র নাথ গোপ, আবদুল খালেক, মো. জিল্লুর রহমান, মোস্তফা আহাম্মদ ভূঁইয়া, সরকার আবদুল মজিদ ও আবুল কাসেম।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর মার্কস হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ব্যবস্থাপক আলমাস আলী, অ্যাটর্নি গোলাম মোস্তফা, স্টার্লিং ফার্মেসির অন্যতম পরিচালক মোহাম্মদ আলী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, আবদুস শহীদ, আবদুর রহিম বাদশা, ফরিদা ইয়াসমিন, সোলেমান আলী, নূরে আলম, জহুরুল ইসলাম, রেজা আবদুল্লাহ স্বপন, নতুন প্রজন্মের সালমা সুমি প্রমুখ।
নতুন প্রজন্মের পক্ষে সালমা সুমি কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাকে ফুল দিয়ে বরণ করেন এবং উত্তরীয় পরিয়ে দেন। মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন মুক্তিযোদ্ধা সন্তান শেখ আল মামুন, এস এম মইনুল ইসলাম, কাজী রবিউজ্জামান, আদনানসহ অন্যরা। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
পরে কাজী জাকির হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন কৃষ্ণা তিথি, শারমিন তানিয়া, আনোয়ার হোসেন, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, মাহবুব প্রমুখ। বাফার নতুন প্রজন্মের শিল্পীরাও অসাধারণ নৃত্য পরিবেশন করে।
শেষে সংগঠনের কমান্ডার মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, উদ্যাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও সমন্বয়কারী মিয়া মো. দাউদ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।