মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্রেকফাস্ট পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেকফাস্ট পার্টিতে আমেরিকাপ্রবাসী মুক্তিযোদ্ধা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা
ব্রেকফাস্ট পার্টিতে আমেরিকাপ্রবাসী মুক্তিযোদ্ধা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা

বাংলাদেশের মহান বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতেই আমেরিকাপ্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করেছে মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার।
১ ডিসেম্বর সকালে নিউইয়র্কে ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত ব্রেকফাস্ট পার্টিতে মুক্তিযোদ্ধা ছাড়াও সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
মোহাম্মদ এন মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন—মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা আবদুল হালিম মুন্সী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, মুক্তিযোদ্ধা মমতাজ আহমেদ, মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট সালেহ আহমেদ, আবদুর রহিম বাদশা, নূরে আলম জিকু, মোজাফফর হোসেন, কপিল চৌধুরী, মিয়া মো. দাউদ, আফজালুর রহমান, এ ইসলাম মামুন, জালাল চৌধুরী প্রমুখ।
মুক্তিযোদ্ধারা তাঁদের সম্মানে ব্রেকফাস্ট আয়োজন করার জন্য আয়োজক মোহাম্মদ এন মজুমদারকে ধন্যবাদ জানান।
মোহাম্মদ এন মজুমদার মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা সবার শ্রদ্ধার পাত্র। তাঁদের সম্মাননা জানানো মানে নিজেরাই সম্মানিত হওয়া।