মুক্তিযোদ্ধাদের স্মরণে কুষ্টিয়া জেলা সমিতির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মরণ সভায় অতিথি ও কুষ্টিয়া জেলা সমিতির সদস্যরা
স্মরণ সভায় অতিথি ও কুষ্টিয়া জেলা সমিতির সদস্যরা

মহান মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার দুই গেরিলা যোদ্ধার স্মরণে সমাবেশ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে কুষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে মুক্তিযোদ্ধা শাহ আলম ও নাসিম উদ্দিন আহমেদ ছাড়াও প্রয়াত দুই প্রবাসী দিদার হোসেন ও আবদুস সোবহান স্মরণে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু মুসা। সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় রণাঙ্গনের দুই সহযোদ্ধার স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
কুষ্টিয়ার এই চার প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনায় আরও অংশ নেন কমিউনিটি লিডার খান শওকত, কুষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা নাজমুল আহসান, সহসভাপতি পারভেজ, যুগ্ম সম্পাদক সাদেক রহমান ও আশরাফুল আলম, জগলুল হক, ইকবাল হোসেন প্রমুখ।
মরহুম মুক্তিযোদ্ধা ও দুই প্রবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা ফায়েক আহমেদ ও মাওলানা আলী আইয়ুব।