মুনার নতুন সভাপতি হারুন, নির্বাহী পরিচালক আরমান
উত্তর আমেরিকা বাংলাদেশি-মার্কিন কমিউনিটির সর্ববৃহৎ ইসলামিক সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
২০২১-২২ মেয়াদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ, নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডাইরেক্ট) নির্বাচিত হয়েছেন আরমান চৌধুরী।
নতুন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হলেন মাওলানা আবুল ফয়জুল্লাহ, সহকারী নির্বাহী পরিচালক আহম্মাদ আবু ওবায়দা ও আনিসুর রহমান।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, সিনিয়র সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মজলিশে শুরার সদস্য নির্বাচন করেন সদস্যরা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য মোহাম্মদ এম সুজনকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন দিদারুল আলম ও মো. ফারুক আহমেদ।
২০ ডিসেম্বর মজলিশে শুরা ও সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শপথ গ্রহণ করেন। ২০২১-২২ সেশনের নবনির্বাচিত মজলিশে শুরার সদস্যরা হলেন—আহম্মাদ আবু ওবায়দা, আবু সামীহাহ সিরাজুল ইসলাম, আরমান চৌধুরী, মোহাম্মদ এম সুজন, আবদুল্লাহ আল আরিফ, এম তোয়াহা আমিন খান, ডা. আতাউল গণী ওসমানী, অ্যাটর্নি আবদুল আজিজ, নাসির উদ্দিন, ড. মোহাম্মদ নকিবুর রহমান, আশরাফ হোসাইন, খায়রুল হাসান, মো. নজরুল ইসলাম।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ২০২১-২২ সেশনের জন্য কেন্দ্রীয় কমিটি ও আঞ্চলিক কমিটির সভাপতিদের মনোনয়ন দিয়েছেন। নিউইয়র্ক জোন নর্থের সভাপতি আবদুল্লাহ আল আরিফ, নিউইয়র্ক জোন সাউথের সাফায়াত হোসাইন। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের জোন সভাপতিদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি।
নতুন আঞ্চলিক কমিটিতে ওয়েস্ট জোন সভাপতি হিসেবে আশরাফুল হাসান, ইষ্ট জোনে নাছির উদ্দীন, সাউথ জোনে নজরুল ইসলাম, নর্থ জোন খায়রুল হাসানকে মনোনয়ন দেওয়া হয়েছে।