মুনার নিউইয়র্ক নর্থ জোন কর্মীদের শিক্ষা বৈঠক সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনার নিউইয়র্ক নর্থ জোন কর্মীদের দিনব্যাপী শিক্ষা বৈঠকে আলোচকেরা
মুনার নিউইয়র্ক নর্থ জোন কর্মীদের দিনব্যাপী শিক্ষা বৈঠকে আলোচকেরা

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) নিউইয়র্ক নর্থ জোন কর্মীদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৪ আগস্ট ব্রঙ্কসের পার্কচেষ্টার ও কুইন্সের জ্যামাইকায় পৃথক দুটি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসের শিক্ষা বৈঠক পরিচালনা করেন নিউইয়র্ক জোনের সহসভাপতি মাওলানা ত্বোহা আমিন। আর জ্যামাইকার বৈঠক পরিচালনা করেন জোনের শিক্ষা সম্পাদক দেলোয়ার মজুমদার।
এতে বিষয়ভিত্তিক আলোচনা করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি আবদুল্লাহ আল আরিফ, সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান, জোনের কর্ম পরিষদ সদস্য শেখ জালাল উদ্দিন, মাওলানা শহীদুল ইসলাম, দিদারুল আলম, আবুল হাসেম, এম এম মজুমদার।
আলোচকেরা বলেন, ব্যক্তিগতভাবে নিজেকে ইসলামের আলোকে সাজানোর পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের কাছে ইসলামের সুমহান আদর্শের কথা তুলে ধরা নৈতিক দায়িত্ব।
কর্মীদের উদ্দেশ করে আলোচকেরা বলেন, সমাজের প্রত্যেক স্তরের লোকদের কাছে দরদি মন নিয়ে দাওয়াত দিতে হবে। দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য আল্লাহর সাহায্যের বিকল্প নেই।
শিক্ষা বৈঠকের সার্বিক সহযোগিতায় ছিলেন পার্কচেষ্টার চ্যাপ্টারের সভাপতি আবদুস সামাদ চৌধুরী, মাওলানা ওবাইদুল হক, এস্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি আবদুল্লাহ, জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি কায়কোবাদ কবির, জ্যামাইকা চ্যাপ্টারের সভাপতি মো. জিয়া উদ্দিন আহমেদ প্রমুখ।