মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে মুন্সিগঞ্জ–বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সদস্য ও অতিথিরা। ছবি: এম বি তুষার
বনভোজনে মুন্সিগঞ্জ–বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সদস্য ও অতিথিরা। ছবি: এম বি তুষার

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্‌ক-এর বার্ষিক বনভোজন।

গত ৩০ জুন ওয়েস্টচেষ্টার ক্রোটন পয়েন্ট পার্কের খোলা মাঠে এই বনভোজনের আয়োজন করা হয়। নিউইয়র্কসহ আমেরিকায় বসবাসরত মুন্সিগঞ্জ জেলাবাসী পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন। বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দসহ মুন্সিগঞ্জ-বিক্রমপুর এলাকার বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন।

মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই মিলন মেলায় ছিল বাংলাদেশি রকমারি খাবারের আয়োজন, খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও বিশেষ অতিথি মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ফার্মাসিস্ট মোহাম্মদ আক্তার হোসেন অন্যান্য অতিথি ও সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সায়েম ঢালী। উপদেষ্টা ও উৎসব কমিটির প্রধান সমন্বয়কারী মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অতিথি ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন—অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপদেষ্টা ড. এস এ শেলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দেওয়ান, উৎসব কমিটির আহ্বায়ক কাজী কায়্যূম উদ্দিন, সদস্যসচিব ও কোষাধ্যক্ষ খান মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, সমন্বয়কারী কাজী জামান, যুগ্ম সদস্যসচিব মনসুর আহমদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন, কার্যকরী সদস্য আজাদ বাকির, যুক্তরাষ্ট্র আওয়ামী ফোরামের সভাপতি হারুন উর রশিদ, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্‌ক-এর সভাপতি আবদুস শহীদ, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, কমিউনিটি অ্যাকটিভিস্ট সোনার বলাই প্রমুখ।

এদিন সকালে প্রবাসীরা বাস ও প্রাইভেটকার যোগে বনভোজন স্থলে সমবেত হতে থাকেন। এ সময় প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হন। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয়

খেলাধুলার। নারীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে আয়োজন করা হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‍্যাফল ড্র। শেষে খেলায় অংশগ্রহণকারী ও র‍্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান ও বিশেষ অতিথি মোহাম্মদ আক্তার হোসেনকে বিশেষ উপহার দেওয়া হয়।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জুঁই ইসলামের সঞ্চালনায় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন। শিল্পীদের মধ্যে ছিলেন সবিতা দাস, মনিকা দাস প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি আবু সায়েম ঢালী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দেওয়ান প্রবাসী মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীসহ আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই বনভোজন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রবাসী ভাই-বোনেরা একটি পরিবারের মতে। সম্প্রীতির

মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন। সংগঠনকে সামনে এগিয়ে নিতে সবার সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তাঁরা।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইন্‌ক-এর কর্মকর্তারা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সায়েম ঢালী, সহসভাপতি সেলিম ঠাকুর, মো. মামুন শেখ, মো. নাদিম আহমেদ, মো. আনোয়ার শেখ ও কাজী কাইয়্যূম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান দেওয়ান, সহসাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, কোষাধ্যক্ষ খান মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক নুসরাত শারমীন, প্রচার সম্পাদক কাজল মাঝি, সাংস্কৃতিক সম্পাদক জুই ইসলাম, সহকারী সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা দাস, সমাজকল্যাণ সম্পাদক আসমা আজিজ, আন্তর্জাতিক সম্পাদক আইনুন রিবিন, আপ্যায়ন সম্পাদক সায়মা জামান, সদস্য মো. আবু বকর, মাহমুদুল হাসান, মো. অপু, মো. মিলু, মো. রোমান ও মো. রতন শেখ।

পরামর্শক ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকতার হোসেন, উপদেষ্টা মো. আখতার হোসেন, ড. এস আই শেলী, লে. কর্নেল (অব.) আবদুল মালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হালিম, মো. রফিকুল ইসলাম, কাজী জামান, মো. আবদুল আজিজ ও মো. আবদুল হাই।