মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির অস্থায়ী কার্যালয় গ্লোবাল মাল্টি সার্ভিসেসের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সচিব আ. মতিন হাওলাদারের সঞ্চালনায় সভায় আলোচ্য বিষয়বস্তু ছিল কবরস্থান ক্রয়, অভিষেক অনুষ্ঠান উদ্‌যাপন ও সংগঠনের বিভিন্ন গঠনমমুলক উন্নয়ন সংক্রান্ত বিষয়। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা মনিরুজ্জামান, মানিক হোসেন বাবু, মিজানুর রাহমান মিন্টু, কাজল ইসলাম, দেলোয়ার হোসেন শিপন, সিরাজুল ইসলাম খান, ইফতেখারুজ্জামান, মো. জাহাঙ্গীর, গাজী বাদল, দেলোয়ার হোসেন, তাজুল তালুকদার, হাসান জামান, আশরাফ উদ্দীন খসরু, হুমায়ুন কবির, কামরুল হাসান, আরিফ হোসেন, মোঃ কাইয়ুম মিয়া, তানভির হাসান খান প্রমুখ।
সভায় সর্বসম্মতভাবে কবরস্থান ক্রয় উপকমিটির সদস্য হিসেবে রতন, শামিম, সিরাজ, হুমায়ুন ও তারেক হাসান খানের নাম গৃহীত হয়।
এ ছাড়া অভিষেক উপকমিটির নাম হিসেবে জাহাঙ্গীর, সিরাজ, কাজল ইসলাম, শিপন, বাবু, স্বপন ও দেলোয়ার হোসেনের নাম প্রকাশ করা হয়। সভাপতি সাহাদাত হোসেন সভা শেষে উপস্থিত সব সদস্যের উপস্থিত থেকে সংগঠনের কাজে সিদ্ধান্ত ও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।