মুফতি আলাউদ্দীনের মুক্তির দাবিতে র‍্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে আয়োজিত র‌্যালিতে সংগঠনের নেতাকর্মীরা

শান্তিবাদী সুন্নি নেতা ও বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদীর গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি জানিয়েছে আহলে সুন্নত ওয়াল জামাত ইউএসএ।

এ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুফিত আলাউদ্দিনের মুক্তির দাবিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজা চত্বরে আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে ২২ সেপ্টেম্বর প্রতিবাদ র‍্যালির আয়োজন করা হয়। বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত প্রতিবাদ র‍্যালিতে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামাত ইউএসএর কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদ আলী, সহসভাপতি মাওলানা আনোয়ারুল হক ও মুহাম্মদ নাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক ও মুহাম্মদ দিদার, শামসুল আলম মিয়া, মীর মশিউর রহমান, মুহাম্মদ নাজিম, জয়নাল আবেদীন, আতাউর রহমান, এম এ মালেক, মুহাম্মদ কাদের, খোকন মোহাম্মদ আশরাফ, মুহাম্মদ হানিফ, আবুল কালাম, জামাত আলী শেখ, মুহাম্মদ আলী, মাহফুজুর রহমান প্রমুখ।

বক্তারা আল্লামা মুফতি আলাউদ্দীন জিহাদীর আকস্মিক গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা আলাউদ্দীনের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ফেসবুকের একটি স্ট্যাটাসের ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনার পরও একজন আলেমে দ্বীনকে গ্রেপ্তার ও তাকে রিমান্ডে নেওয়া একপেশে সিদ্ধান্ত আখ্যায়িত করে বক্তারা বলেন, কেউ কোন অপরাধ করলে তাকে আইনের আওতায় বিচার করা উচিত। তবে কোন গোষ্ঠী মহলকে খুশি করার জন্য অথবা বিরোধী মতের পক্ষাবলম্বন করে মুফতি আলাউদ্দীনের গ্রেপ্তার ও রিমান্ড ন্যক্কারজনক। আমরা সরকারকে বলতে চাই, আপনারা দেশের সব মানুষের সরকার।

প্রতিবাদ র‍্যালিতে বক্তারা আহলে সুন্নতের সব দরবার মসলক ও দলকে মুফতি আলাউদ্দীনের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রিয়নবীর প্রতি সশ্রদ্ধ সালাতু সালাম জানিয়ে মহান আল্লাহর দরবারে মুফতি আলাউদ্দীনের মুক্তি ও সুস্থতা কামনা করে প্রতিবাদ র‍্যালি শেষ করা হয়। বিজ্ঞপ্তি