
মানুষের হেদায়েতের অন্যতম মাধ্যম পবিত্র কোরআন শরিফ। আল-কোরআনের সঙ্গে সঠিক আচরণ করার মাধ্যমেই কেবল রমজানের কল্যাণসমূহ লাভ করা যেতে পারে। কারণ, আল-কোরআনের কারণেই রমজানের এই বিরাট মর্যাদা।
১৭ মে নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি হলে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) আয়োজিত স্বাগতম মাহে রমজান শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. সাইদুর রহমান চৌধুরী। স্বাগত বক্তৃতা দেন সংগঠনের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, আবুল ফয়েজুল্লাহ।
কমিউনিটি অ্যাকটিভিস্ট ও মুনার নেতোদের মধ্যে বক্তব্য দেন মুফতি আবদুল মালেক, মুফতি ইসমাইল, মাওলানা ফায়েক উদ্দিন, মাওলানা যাকারিয়া মাহমুদ, ডা. মজিবুর রহমান মজুমদার, শেখ হেলাল, আজিজ ভূঁইয়া, ড. শওকত আলী, আবু খালেকুজ্জামান, রুহুল আমিন সিদ্দিক, মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ওস্তাদ আবু সামীহাহ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান অতিথিদের পরিচয় করিয়ে দেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর হারুনুর রশিদ। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনায় করেন আবদুল্লাহ আল আরিফ ও আহমেদ আবু ওবায়দা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল-কোরআন নাজিলের কারণে রমজান মাস মহিমান্বিত হয়েছে। আমাদেরও দুনিয়া ও আখিরাতে সম্মান, মর্যাদা, কল্যাণ ও মুক্তিলাভ করতে হলে সেই আল-কোরআনের দিকে ফিরে যেতে হবে। আল-কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। পবিত্র কোরআন-হাদিসের আলোকে বর্তমান সমাজব্যবস্থায় আমাদের করণীয় এবং পারিবারিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সন্তান মানুষ হওয়াই বাবা-মায়ের জন্য সবচেয়ে বড় প্রতিদান। পারিবারিক পরিবেশে শিশুদের ধর্মীয় মূল্যবোধ তাদের হৃদয়ে জাগ্রত হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, মহান রাব্বুল আলামিন একটি বড় উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ সৃষ্টি করেছেন। তাদের বসবাসের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তৈরি করেছেন। মানুষকে দিয়েছেন ‘আশরাফুল মাখলুকাত’-এর মর্যাদা। কোনো নির্দিষ্ট জাতি, গোত্র বা বর্ণের মানুষ এই মর্যাদার একক দাবিদার নয়। সব মানুষ সমানভাবে এই মর্যাদায় অধিষ্ঠিত।
মাওলানা দেলোয়ার বিশিষ্টজনদের সামনে মুনার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে বলেন, মুনা ভালো কাজের সহযোগী হিসেবে আপনাদের পাশে থাকতে চায়। আমরা চাই পরস্পর ভ্রাতৃত্ব ও ভালোবাসা। তিনি পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ আমাদের মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছেন, যেন আমরা মানুষের সাক্ষী হিসেবে থাকবে পারি। তিনি বলেন, অন্যদের ক্ষতিগ্রস্ত না করে আমেরিকায় বসবাসকারী মুসলমানেরা নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে না থাকতে পারি তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। তিনি বলেন, যে মানুষ দুনিয়া প্রাপ্তির আশায় কাজ করবে, আল্লাহ তাকে দুনিয়ায় সমৃদ্ধি দান করবেন। যদিও বা সে অমুসলিম বা অবিশ্বাসী হয়। আর মুসলিম হলে তো পরকালীন মর্যাদা ও প্রতিদান আছেই।
অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনা করে দোয়া করেন যুক্তরাষ্ট্র সফররত ছারছিনার পীর মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন মাওলানা জুনায়েদ। অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে হামদ ও নাত পরিবেশন করেন ডা. আতাউল ওসমানী, সাফায়েত হোসেন সালাহউদ্দিন রাসেল।
অনুষ্ঠানে ইমাম ও কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মুকিত, মাওলানা জফির আহমেদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মাসুক আহমেদ, মাওলানা আজীরুদ্দিন, মাওলানা আবুল কালাম, হাফেজ ওয়ালিউল্লাহ, মাওলানা ইব্রাহিম, অধ্যাপক দেলোয়ার হোসেন, ড. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার কামাল ভূঁইয়া, জয়নাল আবেদীন, সাবুল উদ্দিন, ড. জাহাঙ্গীর কবির, আবদুস সাত্তার, গোলাম মোস্তফা, আলহাজ মাহফুজুর রহমান নান্নু, আলহাজ বাবর উদ্দিন, হাজী মফিজুর রহমান, মোহাম্মদ রব মিয়া, জাহিদ মিন্টু, আবদুর রহিম হাওলাদার, আবুল খায়ের, আবদুল হাকিম, মোহাম্মদ আলী, আবদুল আজিজ ওসমানী, হেলাল উদ্দিন, এমলাক হোসেন, আবু সুফিয়ান, আবদুল হান্নান, আবদুস সালাম, আহসান উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিউইয়র্ক জোন সাধারণ সম্পাদক মাওলানা তোহা আমিন, মাহবুবুর রহমান, ফখরুল ইসলাম, এ কে এম সাইফুল আলম, দেলোয়ার হোসেন মজুমদারসহ নিউইয়র্ক সাউথ ও নর্থ জোনের কর্মকর্তারা।