মুসলিম ছাত্রীকে প্রশ্ন 'ব্যাগে বোমা আছে কি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রীর বাবা আবদিরিজাক
ছাত্রীর বাবা আবদিরিজাক

শিক্ষকের মন্তব্যে খুব মন খারাপ হয়েছিল ১৩ বছর বয়সী এক ছাত্রীর। ঘটনা কী, তা দেখতে তাৎক্ষণিক-ভাবে স্কুলে ছুটে
যান তার বাবা আবদিরিজাক এদেন। গিয়ে জানতে পারেন, তাঁর মেয়ের কাছে স্কুলশিক্ষক জিজ্ঞেস করেছেন, সঙ্গের ব্যাগে বোমা আছে কি না। প্রসঙ্গত, ছাত্রীটি মুসলিম এবং সে হিজাব পরে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্নেলভিলের শাইলো মিডল স্কুলে ঘটেছে এ ঘটনা। সোমালীয় বং​েশাদ্ভুত বাবা আবদিরিজাক এদেন বলেছেন, ঘটনার পর ওই স্কুল থেকে মেয়েকে ছাড়িয়ে নিতে যান তিনি।
এ বিষয়ে স্থানীয় সরকারি স্কুল কর্তৃপক্ষের মুখপাত্র স্লোন রোচ বলেন, এ ঘটনার জন্য ওই পরিবারের কাছে স্কুলের প্রিন্সিপাল দুঃখ প্রকাশ করেছেন। তবে তদন্তের পর স্কুলের কর্মকর্তাদের মনে হয়েছে অসৎ উদ্দেশে মন্তব্যটি করা হয়নি।
স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, অভিযুক্ত ওই শিক্ষক সব শিক্ষার্থীকে তাদের ব্যাকপ্যাক সরিয়ে রাখতে বলার সময় মেয়েটিকে ওই প্রশ্ন করেন।
স্থানীয় পত্রিকা আটলান্টা জার্নাল-কনস্টিটিউশনকে ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমরা আফ্রিকা থেকে এসেছি। আমরা মুসলিম। আমি আমার সন্তানকে কোনো মানুষকে ঘৃণা করতে কিংবা অন্যের চেয়ে নিজেদের ভালো ভাবতে শিখাইনি।’
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের কর্মকর্তা ইউসুফ বার্ক বলেন, ‘এ ঘটনা ইসলাম নিয়ে আতঙ্কের মাত্রা জনগণের পারস্পরিক সম্পর্ককে কতটা প্রভাবিত করছে তার এক উদাহরণ।’