মুসলিম হিসেবে আমি গর্বিত: মার্কিন মডেল বেলা

মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে মার্কিন মডেল বেলা হাদিদ। তিনি বলেছেন, একজন মুসলিম ও একজন শরণার্থীর মেয়ে হিসেবে তিনি গর্বিত।
আজ বুধবার এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২০ বছর বয়সী হাদিদ বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মডেলদের মধ্যে অন্যতম। ২০১৭ ফ্যাশন মৌসুমে তিনি নিউইয়র্ক ও ইউরোপে রাজত্ব করছেন। তিনি ফিলিস্তিন-আমেরিকান আবাসন ব্যবসায়ী মোহাম্মদ হাদিদ ও ডাচ বংশোদ্ভূত মডেল ইয়োলান্দা হাদিদের ছোট মেয়ে। মোহাম্মদ হাদিদ কিশোর বয়সে যুক্তরাষ্ট্রে যান। বেলা হাদিদের বড় বোন একজন সুপারমডেল। ছোট ভাই আনোয়ারও একজন মডেল।
ট্রাম্পের নিষেধাজ্ঞার পদক্ষেপের বিষয়ে ফ্যাশন সাময়িকী পোর্টারকে বেলা বলেন, ‘আমার প্রথম যখন আমেরিকায় আসেন তখন তিনি শরণার্থী ছিলেন।...তিনি সব সময়ই ধার্মিক। আমিও একজন মুসলিম হিসেবে গর্বিত।’
মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারির করেছিলেন ট্রাম্প। এর বিরুদ্ধে বিক্ষোভ করেন হাদিদের বোনেরা। যদিও আদালতের আদেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।