মুসলিম হিসেবে নিবন্ধিত হতে প্রস্তুত অলব্রাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডেলিন অলব্রাইট
ম্যাডেলিন অলব্রাইট

ডোনাল্ড ট্রাম্প যদি মুসলিম নাগরিকদের নিবন্ধন শুরু করেন, তবে নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধিত করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অল–ব্রাইট। একই অভিমত দিয়েছেন হলিউড তারকা মাইম বিয়ালিক। ট্রাম্পের প্রস্তাবিত মুসলিম নিবন্ধন নীতির বিরোধিতা করতেই এই অবস্থান তাঁদের।
এক টুইটার বার্তায় বুধবার ম্যাডেলিন অলব্রাইট বলেন, ‘আমি বড় হয়েছি ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে। গির্জায় যেতাম। পরে জানতে পেরেছি আমার পরিবার ইহুদি ছিল। এখন আমি নিজেকে মুসলিম হিসেবে নিবন্ধন করতে প্রস্তুত।’
প্রায় একই ভাষায় টুইট করেছেন বিগ ব্যাং থিওরি চলচ্চিত্রের অভিনেত্রী মাইম বিয়ালিক। তিনি লেখেন, ‘আমি ইহুদি ধর্মাবলম্বী। কিন্তু যদি মুসলিমদের নিবন্ধনের প্রসঙ্গ আসে, তবে আমিও মুসলিম হিসেবে নিবন্ধিত হতে প্রস্তুত।’ বিয়ালিক আরও মন্তব্য করেন, ‘যদি কাউকে হুমকি হিসেবে মূল্যায়ন করে নিবন্ধন করানো হয়, তবে শ্বেতাঙ্গ পুরুষদেরও নিবন্ধিত করুন। কেননা অধিকাংশ ক্রমিক খুনি এবং গণহারে গুলি করে হত্যাকারী শ্বেতাঙ্গ পুরুষ।’