মৃত মেয়ের সঙ্গে মায়ের আলাপ
‘মা’ শব্দটি শুনতে যেমন ভালো লাগে, বলতেও ঠিক তেমনি মন ভরে যায়। ‘মা’ শব্দটি নিয়ে রচনা লিখেও শেষ করা যাবে না। প্রতিটি ধর্মগ্রন্থে ‘মা’–এর স্থান সবার ঊর্ধ্বে। আজ এমন এক মায়ের কথা লিখছি যে ‘মা’ মৃত মেয়ের সঙ্গে কথা বলে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন—
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে লিউকোমিয়ায় মারা যাওয়া ছোট্ট শিশু না-ইয়নকে প্রযুক্তির মাধ্যমে বাস্তবতায় মায়ের সামনে আনা হয়। সেখানে মা ঝাং-জি-সাং মেয়ের সঙ্গে কথা বলার পাশাপাশি আদর করেন। এ সময় মৃত মেয়েকে পেয়ে অঝোরে কাঁদতে থাকেন মা ও তার সঙ্গে মনের কথা বলেন। মেয়েও তার প্রতিটা কথার উত্তর দিচ্ছে ও মায়ের সঙ্গে মাঠে হাঁটাহাটি করছে মেয়ে। একসঙ্গে টেবিলে বসে গল্প করছেন মেয়ে মায়ের সঙ্গে।
দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশনে এই ভার্চুয়াল রিয়্যালিটির এই স্পর্শকাতর ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যায়, একটি গ্রিন স্ক্রিন কক্ষে মা ঝাং-জি ভিআর বক্স ও গ্লাভস পরে মেয়েকে ডাকছেন। এ সময় ভার্চ্যুয়াল মা দেখতে পান, তার ডাক শুনে মৃত মেয়ে কয়েকটি পাথরের টুকরোর পাশ থেকে দৌড়ে আসে। এ সময় মেয়ে বলে, মা, তুমি কোথায় ছিলে? তোমাকে আমার খুব মনে পড়ে। আমাকে তোমার মনে পড়ে?’
এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বাস্তবে কেঁদে ফেলেন মা। প্রতি উত্তরে মা বলেন, তোমাকে আমার খুব মনে পড়ে। ওই সময় মেয়েকে ছুঁয়ে আদর করেন ওই মা। এমন আবেগপ্রবণ নিদারুণ দৃশ্য দেখে উপস্থিত প্রযুক্তিবিদরাও কেঁদে ফেলেন।
প্রযুক্তিবিদরা জানিয়েছেন, প্রথমে না-ইয়ানের ছবি নিয়ে অ্যানিমেশন তৈরি করা হয়। পরে সেই অ্যানিমেশনকে ভিআর বক্স ও সেন্সর হ্যান্ড গ্লাভসে সংযুক্ত করা হয়।
প্রযুক্তির সহায়তায় ছয় বছর আগে মৃত মেয়ের সঙ্গে মায়ের সাক্ষাতের আয়োজন করেছিলেন দক্ষিণ কোরিয়ার তথ্যপ্রযুক্তিবিদরা। সম্প্রতি আয়োজন করা মৃত মেয়ে ও মায়ের কথোপকথন এবং আদরের হৃদয়বিদারক একটি ভিডিও প্রকাশ করা হয়েছে অনলাইনে। তবে ভিডিওটি প্রকাশের পর অনেকেই এ ধরনের ভার্চুয়াল রিয়্যালিটির কড়া সমালোচনা করেছেন। অনেকেই পুরো বিষয়টিকে মানুষের আবেগ নিয়ে প্রতারণা হিসেবে দেখছেন। আবার অনেকে মনে করেছেন, এতে করে যদি সন্তানহারা এক মা মনে কিছুটা শান্তি পান, তাতে দোষ কী?