প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংবদন্তিপ্রতিম মার্কিন ব্লুজ গিটারবাদক বি বি কিংয়ের মৃত্যুর ঘটনায় লাস ভেগাসের পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় কর্তৃপক্ষ গত সোমবার জানায়, কিংকে সহযোগীরা বিষ প্রয়োগে হত্যা করেছেন—পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ওই তদন্ত শুরু করে। ৮৯ বছর বয়সী কিং ১৪ মে লাস ভেগাসে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১৫টি গ্র্যামি পুরস্কার জয়ী এই শিল্পী দুই দশক ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। জীবনের শেষ দিনগুলোয় তাঁর পরিচর্যা করা নিয়ে দুই মেয়ে ও ব্যবস্থাপকের মধ্যে বিরোধ বাধে।
এএফপি