মৃত্যুদণ্ড বিলোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করেছে যুক্তরাষ্ট্রের নেব্রাসকা অঙ্গরাজ্য। এর মধ্য দিয়ে তারা সর্বোচ্চ শাস্তি রহিত করার ক্ষেত্রে ১৮টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত ওয়াশিংটন ডিসির সঙ্গে যোগ দিল। নেব্রাসকা ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোর একটি। ওয়াশিংটন ডিসি এবং ১৮টি অঙ্গরাজ্য এ পর্যন্ত মৃত্যুদণ্ড বাতিল করে আইন পাস করলেও গত চার দশকের মধ্যে এই প্রথম কোনো রক্ষণশীল অঙ্গরাজ্য এমন পদক্ষেপ নিল। এটা সম্ভব হলো রক্ষণশীলদের একটি জোটের সমর্থনের কারণে, যারা আগে থেকেই মৃত্যুদণ্ডের ঘোর বিরোধী। নেব্রাসকায় ১৯৯৭ সালের পর কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।
বিবিসি