মৃত্যুদণ্ড হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে গুলি করে পাঁচজনকে হত্যা ও ছয়জনকে আহত করার ঘটনায় জড়িত সন্দেহভাজন যুবক এস্তেবান সান্তিয়াগোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বিচার বিভাগ। আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ফ্লোরিডার ঘটনায় আগ্নেয়াস্ত্র বহন এবং সহিংসতার অভিযোগ আনা হয়েছে সান্তিয়াগোর বিরুদ্ধে। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় এখন পর্যন্ত সন্ত্রাসবাদের যোগসূত্র থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।