মেইনে হিলারিকে হারিয়েছেন স্যান্ডার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স
বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে গতকাল রোববার মেইন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন বার্নি স্যান্ডার্স। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মেইন অঙ্গরাজ্যে ৯১ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে স্যান্ডার্স ৬৪ শতাংশ, হিলারি ৩৬ শতাংশ ভোট পেয়েছেন।
এর আগের দিন শনিবার অনুষ্ঠিত বাছাইপর্বের কথিত ‘সুপার স্যাটারডের’ প্রতিদ্বন্দ্বিতায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের মধ্যে স্যান্ডার্স দুটি ও হিলারি একটি অঙ্গরাজ্যে জয়লাভ করেন। স্যান্ডার্স জয় পান নেব্রাস্কা ও কানসাস অঙ্গরাজ্যে। হিলারি জয়ী হন লুইজিয়ানায়।